ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

মৃত্যুর আগে মাটিতে হত্যাকারীদের নাম লিখে গেলেন আশরাফ

আকাশ জাতীয় ডেস্ক: 

মুন্সিগঞ্জের লৌহজংয়ে যাত্রীবেশে চালকের গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তবে তার পরের ঘটনা অবাক করে দিয়েছে সবাইকে। মৃত্যুর আগে চালক আশরাফ নিজেই মাটিতে লিখে যান ঘাতকদের নাম। তারই সূত্র ধরে, হাসান, রাজা ও তাদের সহযোগী রুবেলকে আটক করে পুলিশ। অটোরিকশা চালক আশরাফুলের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্বজনরা। প্রিয়জন আর ফিরবেন না, তবু ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে অপেক্ষায় ভাই।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের চানখার বাড়ি নামক এলাকায় আশরাফুলের ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। এসময় বাঁধা দিলে দুর্বৃত্তরা তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ইজিবাইকটি ছিনিয়ে নেয়। এর কিছুক্ষণপর জ্ঞান ফিরলে রক্তাক্ত অবস্থায় আশরাফ গোয়ালীমান্দ্রা বটতলা এলাকায় যান। পরে স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ছুরিকাঘাতের পর আশরাফুল মাটিতে হাসান ও রাজা নামে দুজনের নাম এবং একটি আংশিক মোবাইল নাম্বার লিখে রেখে যান। সেই সূত্র ধরে হাসান ও রাজাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তাদের দেয়া তথ্যানুযায়ী রুবেল নামের আরেক যুবককে গ্রেফতার করা হয়েছে। নিহত আশরাফুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাগরা এলাকায়। এ ঘটনায় লৌহজং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে পরিবার।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

মৃত্যুর আগে মাটিতে হত্যাকারীদের নাম লিখে গেলেন আশরাফ

আপডেট সময় ০৫:৩৮:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০