ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মানুষের সর্বোচ্চ আয়ু জানালেন বিজ্ঞানীরা

অাকাশ আইসিটি ডেস্ক:

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির এই সময়ে নিশ্চয় মানুষের জীবদ্দশার সম্ভাবনাও বেড়ে যেতে পারে? না, এক্ষেত্রে আশার বাণী শোনাতে পারেননি বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের বিশ্বাস তারা মানুষের সর্বোচ্চ আয়ুর সীমারেখা আবিষ্কার করতে পেরেছেন। নেদারল্যান্ডসে পরিচালিত নতুন একটি গবেষণায় বলা হয়েছে যে, একজন নারীর সর্বোচ্চ আয়ু হতে পারে ১১৫.৭ বছর। পুরুষের ক্ষেত্রে তা সামান্য কম, ১১৪.১ বছর।

গত ৩০ বছরে নেদারল্যান্ডসে মারা গেছে এমন ৭৫ হাজার মানুষের তথ্য সংগ্রহ করে তিলবার্গ এবং রটারডামের ইরাসমাস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ঊনবিংশ শতাব্দীর শুরু থেকেই মানুষের আয়ু ক্রমাগত বেড়ে চলছে। অনেক রোগের চিকিৎসা ব্যবস্থায় উন্নতির কারণেই মানুষের আয়ু বেড়েছে। তবে আয়ু বেড়ে চলার এ ধারা কি অনন্তকাল ধরে চলবে? উত্তরে বিজ্ঞানীরা বলছেন, না।

মেডিকেল এক্সপ্রেসকে গবেষণার অন্যতম একজন বিজ্ঞানী অধ্যাপক জন ইনমাহ বলেন, অবশ্যই মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেন্টেনেরিয়ানদের আয়ু খুব বেশি বাড়ছে না। বিশেষ করে সুপার-সেন্টেরিয়ানদের অর্থাৎ ১০৫ থেকে ১১০ বছর ব্যক্তিদের আয়ু খুব বেশি আর বাড়ছে না। ১১৫ বছর অতিক্রম করতে দেখা যাচ্ছে না। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরাও তাদের এক গবেষণায় জানিয়েছিলেন যে, মানুষের সর্বোচ্চ আয়ু হতে পারে ১১৫ বছর।

পৃথিবীতে সবচেয়ে বেশি বয়সি মানুষ ছিলেন ফরাসি নারী জেন লুইস কেলমেন্ট, ১৮৭৫ সালে জন্মগ্রহণ করা এই নারী ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার এই রেকর্ড কেউ ভাঙতে পারবেন কিনা, তা অজানা। তবে অধ্যাপক জন ইনমাহ বলেন, তার গবেষণাপত্রটি আগামী মাসে প্রকাশিত হবে, যেখানে দীর্ঘ জীবনযাপনের রহস্য প্রকাশিত হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

মানুষের সর্বোচ্চ আয়ু জানালেন বিজ্ঞানীরা

আপডেট সময় ০১:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭