ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

রোবট অলিম্পিয়াড-২০২০ এর নিবন্ধন শুরু

আকাশ আইসিটি ডেস্ক : 

দেশে শুরু হয়েছে রোবট অলিম্পিয়াড-২০২০-এর নিবন্ধন। মহামারী করোনার কারণে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের তৃতীয় এ আয়োজন অনুষ্ঠিত হবে অনলাইনে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নিবন্ধন কার্যক্রম চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ফেসবুক পেজে লাইভে অনলাইনের মাধ্যমে নিবন্ধন শুরুর ঘোষণা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। এ ছাড়া এ অলিম্পিয়াডে অংশগ্রহণের বিস্তারিত নিয়মকানুন সম্পর্কে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল।

এ বছর জাতীয় পর্বে মোট ৪ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে: রোবট গ্যাদারিং, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি, রোবটিক বুদ্ধি (কুইজ প্রতিযোগিতা)। রোবট গ্যাদারিং ও রোবটিক বুদ্ধি একক প্রতিযোগিতা এবং ক্রিয়েটিভ ক্যাটাগরি ও রোবট ইন মুভি দলগত প্রতিযোগিতা। এর মধ্যে শুধু কুইজ প্রতিযোগিতাটি বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অংশের জন্য আয়োজিত হবে এবং অন্য তিনটি প্রতিযোগিতা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের দল গঠনের জন্য আন্তর্জাতিক পর্বের নিয়ম অনুসারে অনুষ্ঠিত হবে।

প্রতিটি প্রতিযোগিতা জুনিয়র এবং চ্যালেঞ্জ (সিনিয়র)- এ দুটি ভাগে বিভক্ত থাকবে। যেসব প্রতিযোগীর জন্ম ২০০২ থেকে ২০০৭ সালের মধ্যে, তারা চ্যালেঞ্জ (সিনিয়র) গ্রুপে এবং যাদের জন্ম ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে তারা জুনিয়র গ্রুপে প্রতিযোগিতা করতে পারবে।

এবারের আয়োজনে একজন প্রতিযোগী তার পছন্দমতো যতগুলো ইচ্ছা ততগুলো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। রোবট অলিম্পিয়াডের নিবন্ধন করা যাবে https://www.bdro.org/ এ ঠিকানায়।

তথ্যপ্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবারের আয়োজন করেছে। সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। উল্লেখ্য, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের আগের দু’আসরে বাংলাদেশ দল স্বর্ণপদক পেয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রোবট অলিম্পিয়াড-২০২০ এর নিবন্ধন শুরু

আপডেট সময় ০৯:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০