ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারত-ইংল্যান্ড সিরিজ আরব আমিরাতে

আকাশ স্পোর্টস ডেস্ক:  

২০২১ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। আইপিএল-২০২০ এর মতো এই হোম সিরিজ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে খেলতে পারে ভারত। শনিবার এক বৈঠকে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর সাথে এমনই এক চুক্তি করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ইএসপিএল ক্রিকইনফোর সূত্রমতে, ভারত-ইংল্যান্ড সিরিজ এবং পরবর্তী বছরের আইপিএল নিয়ে বিশদ আলোচনা হয় বৈঠকে। এ বছরের মতো পরের বছরের আইপিএলও সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এমনটাই জানিয়েছে ভারত বোর্ড। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেটের প্রচার-প্রসার আরও বৃদ্ধি পাবে বলেও অভিমত দিয়েছে দুই পক্ষ।

এফটিপির সূচি অনুযায়ী অক্টোবরে ইংল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল ভারতের। তারপর জানুয়ারিতে ভারতের সাথে শুধু ৫টি টেস্ট খেলা হবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

মূলত করোনা ভাইরাসের প্রভাবে ভারতে প্রথম দফার ওয়ানডে সিরিজ বাতিল করা হয়। এরপরই সংযুক্ত আরব আমিরাতে টেস্ট সিরিজ আয়োজনে বিসিসিআই উদ্যোগী হয়।

উল্লেখ্য, করোনার প্রভাবে অস্ট্রেলিয়ার অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে বিসিসিআই আইপিএলের মত মেগা ইভেন্ট করতে সম্মত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেত্রী নুসরাত?

ভারত-ইংল্যান্ড সিরিজ আরব আমিরাতে

আপডেট সময় ০৮:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০