ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

মিরপুরে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু

আকাশ স্পোর্টস ডেস্ক: 

১৯৮ দিন পর গ্রুপে স্কিল ট্রেনিং করার সুযোগ পেল বাংলাদেশের ক্রিকেটাররা। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্কিল ট্রেনিং শুরু হয়েছে। স্কিল ক্যাম্পের জন্য ২৭ জন ক্রিকেটার ডাক পান। তবে প্রথম দিন ১৬ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন।

গেল মার্চের মাঝামাঝি থেকে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাবার পর থেকে দেশে ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যক্তিগত অনুশীলনের আয়োজন করলে গেল ১৯ জুলাই মাঠে ফিরে ক্রিকেটাররা।

বিভিন্ন ভেন্যুতে নিজেদের ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যান ক্রিকেটাররা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি দ্রুতই এগিয়ে আসায় বিসিবি গ্রুপ অনুশীলন শুরু করেছে।

অনুশীলন শুরুর আগে ক্রিকেটারদের বেশ কিছু পরামর্শ দেন কোচ রাসেল ডোমিঙ্গো। এরপর দুটি দলে ভাগ হয়ে ২০ মিনিট ক্রিকেটাররা ফুটবল ম্যাচ খেলেন। ফুটবল নিয়ে ঘাম ঝরানোর পর স্কিল ট্রেনিং শুরু করেন তারা।

ব্যাটিং ও স্পিন কোচ ছাড়াই স্কিল ক্যাম্প শুরু হয়েছে। বাবার মৃত্যুর কারণে ব্যাটিং পরামর্শক হিসেবে টাইগারদের দায়িত্ব নিতে পারছেন না ক্রেইগ ম্যাকমিলান। তবে ভেট্টোরি যোগদানের বিষয়ে এখনো জানাতে পারেননি। অবশ্য এর আগে, ভেট্টোরি জানিয়েছিলেন, শ্রীলঙ্কায় দলের সাথে যোগ দেবেন তিনি।

কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাওয়ায়, ভেট্টোরি আগে বাংলাদেশে আসবেন বলে জানিয়েছে বিসিবি।

বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার নিক লি’র সাথে ক্যাম্পের দেখভাল করছেন প্রধান কোচ ডোমিঙ্গো।

টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে আমরা দূরে ছিলাম। তাই স্কিল ক্যাম্পটি অপরিহার্য ছিল।’

তিনি আরো বলেন, ‘স্কিল ক্যাম্প শুরু হওয়াটা, অবশ্যই ভালো খবর। আমরা আমাদের টেকনিক, টেম্পারামেন্টম স্কিল নিয়ে কোচের সাথে কাজ করছি।’

স্পিন ও ব্যাটিং কোচ ছাড়া স্কিল ক্যাম্প শুরুতে কোন সমস্যা দেখছেন না মুমিনুল। তিনি বলেন, ‘এর আগেও বিশেষজ্ঞ কোচ ছাড়া আমরা স্কিল ট্রেনিং করেছি। মূল বিষয় হলো, দক্ষতা নিয়ে কাজ করা। সকলেই তাদের নিজস্ব শক্তি ও দক্ষতা সর্ম্পকে জানে। এখন ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং অনুশীলন করা। এতে বিশেষজ্ঞ কোচ থাকা ভালো, তবে বাধ্যতামূলক নয়। স্কিল ট্রেনিংয়ের অর্থ হলো- স্কিল নিয়ে কাজ করা।’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মিরপুরে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু

আপডেট সময় ০৯:১৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০