ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেশা করে বাড়ি ফিরে অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত-পা ভেঙে দিলেন স্বামী

আকাশ জাতীয় ডেস্ক:

নেশা করে বাড়িতে ফিরে ঠাকুরগাঁও সদর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার নুর ইসলাম রড দিয়ে পিটিয়ে তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর দুই হাত ও দুই পা ভেঙে দিয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর অভিযুক্ত নুর ইসলামকে আটক করেছে পুলিশ।

আটক নুর ইসলাম (৩২) ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকার দারাজ উদ্দীনের ছেলে। তার স্ত্রী পারভিন আক্তার (২৪) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের মালঞ্চা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
আহত পারভিনের বাবা শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, নুর ইসলামের সঙ্গে আমার মেয়ের আট মাস আগে বিয়ে দিই। বর্তমানে আমার মেয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা। বৃহস্পতিবার বিকেলে পারভিন আমাদের বাড়িতে বেড়াতে আসে পরদিন শুক্রবার বিকেলে স্বামীর বাড়িতে ফিরে যায়।

এরপর নুর ইসলাম নেশা করে বাড়ি ফিরে পারভিনকে গালাগাল করে। পারভিন এর প্রতিবাদ করলে নুর মারধর শুরু করেন। এক পর্যায়ে ঘরে থাকা রড বের করে পিটিয়ে পারভিনের দুই হাত ও দুই পা ভেঙে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত পারভিন আক্তার বলেন, আমার স্বামী রড দিয়ে পিটিয়ে আমার দুই হাত ও দুই পা ভেঙে দিয়েছে। আমি এর বিচার চাই।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সাকিব ইবনে আব্দুল্লাহ বলেন, পারভিনের দুই হাত ও দুই পা ভেঙে গেছে। হাসপাতালে ভর্তির পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, নুর ইসলামকে আটক করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য পারভিনকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নেশা করে বাড়ি ফিরে অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত-পা ভেঙে দিলেন স্বামী

আপডেট সময় ০৪:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০