ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এডিবির ৩৪ হাজার কোটি টাকার অনুদান ফান্ড ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা মোকাবিলায় বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো বেগবান করতে এগিয়ে এসেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

করোনা সংকট দ্রুত কাটিয়ে উঠতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর উন্নয়নে এডিবি ৭ শতাংশ অনুদান ফান্ড বাড়িয়ে ৪০০ কোটি ডলারে উন্নীত করেছে।

যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০২১-২০২৪ এই চার বছরের জন্য ৪ বিলিয়ন ডলারের বেশি অনুদান ঘোষণা পুনঃতফসিল করতে সম্মত হয়েছে সংস্থাটি। এর আগে ২০১৭-২০২০ অর্থবছরে যা ছিল ৩৫০ কোটি ডলার। ফলে করোনা সংকট মোকাবিলায় ৫০ কোটি ডলার বৃদ্ধি করা হয়েছে।

মোট অনুদান ফাণ্ডের মধ্যে ২ দশমিক ৩ বিলিয়ন ডলার বা ৫৮% এরও বেশি অর্থায়ন করবে ৩০টি দাতা দেশ। নতুন করে দাতা দেশ হিসেবে আজারবাইজান এবং ফিলিপাইন্স যুক্ত হয়েছে। বাকি ১ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৪২ শতাংশ অর্থায়ন আসবে এডিবির সাধারণ মূলধন সংস্থান থেকে।

এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেছেন, এশিয়ান ডেভলপমেন্ট ফান্ড (এডিএফ) বা অনুদান ফাণ্ড বৃদ্ধির জন্য দাতাদের সমর্থনকে আমি গভীরভাবে প্রশংসা করি। এমনকি যারা এই অনুদান ফান্ড বৃদ্ধি করেছে সেইসব দেশও করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য ও অর্থনৈতিক সঙ্কটের চাপে রয়েছে। করোনা সংকটে এই অনুদান ফান্ড এই অঞ্চলের সবচেয়ে দরিদ্র ও সবচেয়ে দুর্বল দেশগুলিতে একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণভাবে অবদান রাখবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এডিবির ৩৪ হাজার কোটি টাকার অনুদান ফান্ড ঘোষণা

আপডেট সময় ০৪:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০