ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেবু খাওয়া নিয়ে শিশুকে গাছে বেঁধে মারধর ও কুপিয়ে আহত

আকাশ জাতীয় ডেস্ক:  

পিরোজপুরের নাজিরপুরে বাতাবি লেবু খাওয়া নিয়ে মো. হামিম তরফদার (১১) নামের এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও পরে কুপিয়ে আহত করা হয়েছে। আহত ওই শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত হামিম তরফদার উপজেলার অতুলনগর গ্রামের শাহেদুল তরফদারের ছেলে ও উপজেলার মাটিভাঙ্গার হাজি আব্দুল গানি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

আহত শিশুটির বাবা জানান, তার ছেলে গত মঙ্গলবার বিকালে তার দাদি বাহারন বেগমের গাছের একটি বাতাবি লেবু পেড়ে ৬ জন বন্ধু মিলে খায়। এ ফল খাওয়া দেখে পার্শ্ববর্তী জাফর শেখ তার গাছের ফল খেয়েছে ভেবে ক্ষিপ্ত হন। এ ঘটনার জেরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই শিশুটি বাড়ির পাশের নদীতে গোসল করার সময় তাকে ডেকে নিয়ে নদীপাড়ের একটি মেহগনি গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে বেদম মারধর করে। পরে মাথায় কুপিয়ে আহত করে মৃত্যু ভেবে ফেলে রাখে। বিষয়টি স্থানীয় একটি শিশুর মুখে শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় জানান, ওই শিশুটিকে ধারালো কোনো কিছু দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।
অভিযুক্ত জাফর শেখ জানান, গত দুই দিন আগে ওই শিশুটি তার গাছের বাতাবি লেবু চুরি করে খায়। বিষয়টি জানতে চাইলে সে আমাকে ঘুষি মারে। এতে তাকে একটি লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। এতে তার পিতা ও আত্মীয়স্বজন আমার ওপর হামলা করেছে।

থানার অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম জানান, এমন কোনো খবর পাইনি। তারপরও বিষয়টির খোঁজ নেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লেবু খাওয়া নিয়ে শিশুকে গাছে বেঁধে মারধর ও কুপিয়ে আহত

আপডেট সময় ০৬:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০