ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সীমিত পরিসরে চালু হচ্ছে পবিত্র ওমরাহ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা পবিত্র ওমরাহ অবশেষে সীমিত পর্যায়ে চালু হচ্ছে। তবে প্রথমেই সৌদি আরবে বসবাসকারীরা নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে ওমরাহ পালনের অনুমতি পাবেন। এরপর ধীরে ধীরে সীমিত পরিসরে বিদেশিরাও সুযোগ পাবেন। খবর সৌদি গেজেট’র।

খবরে বলা হয়, সৌদি আরবের স্থানীয়দের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে ওমরাহ পালনের সময়, তারিখ উল্লেখ করে ‘ওমরাহ পারমিট’ দেয়া হবে। তবে এ সংক্রান্ত বিস্তারিত ঘোষণা ও পরিকল্পনা, ওমরাহ শুরুর তারিখ সম্পর্কে হজ ও ওমরাহ মন্ত্রণালয় খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

সৌদি সরকার জানিয়েছে, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সদস্যভুক্ত দেশের (কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব) নাগরিকরা মঙ্গলবার থেকে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। এক্ষেত্রে তাদের ভ্রমণের ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সীমিত পরিসরে চালু হচ্ছে পবিত্র ওমরাহ

আপডেট সময় ১২:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০