ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০ এক মামলায় জামিন পেলেন দীপু মনি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, বহু হতাহত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ রামিসা হত্যা: আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আ.লীগের এক নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসউদ: রাশেদ

আমি একা থাকতে পছন্দ করি না : অ্যাঞ্জেলিনা জোলি

অাকাশ বিনোদন ডেস্ক:

বছর হয়ে গেল ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। ৪২ বছর বয়সী এই অভিনেত্রীর বছরটা কেমন কাটল? এত যে ঘটনা ঘটল এ সময়টাতে, তাতে জোলির মনের অবস্থা কেমন? ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর পুরোটা সময় খুবই অস্থির কেটেছে জোলির। সে কথাই তিনি সম্প্রতি জানিয়েছেন সানডে টেলিগ্রাফকে। বলেছেন, পিটের সঙ্গে ১২ বছরের সম্পর্ক শেষ হয়ে যাওয়ায় পরের সময়টা তাঁর জন্য ছিল খুব কঠিন। আর আবেগের কথা বললে বছরটা ছিল খুবই জটিল এক সময়।

গত বছরের সেপ্টেম্বর মাসেই তাঁরা ঘোষণা দিয়ে বিচ্ছেদ ঘটিয়েছিলেন। সাক্ষাৎকারে জোলি বলেছেন, ‘আমি একা থাকতে একেবারেই পছন্দ করি না। এ রকম কিছু আমি চাইও না। এটা কোনো ভালো ব্যাপারও নয়। একা থাকা খুব কঠিন।’

জোলি স্তন ক্যানসার এড়ানোর জন্য ২০১৩ সালে ম্যাসটেকটোমি (স্তন অপসারণ) করান। এরপর ২০১৫ সালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ডিম্বাশয়ও অপসারণ করা হয়। ভ্যানিটি ফেয়ার-এর সঙ্গে এক সাক্ষাৎকারে জোলি বলেছিলেন, তিনি বেলস পালসি (মুখের এক অংশ অবশ হয়ে যাওয়া) রোগেও ভুগছেন।

সাক্ষাৎকারটি নেওয়া হয় জোলি পরিচালিত ফার্স্ট দে কিল্ড মাই ফাদার ছবির প্রিমিয়ারের সময়। তিনি বলেন, সামনে অনেকটা সময় তিনি কোনো ছবিতে অভিনয় বা কোনো ছবি পরিচালনা করবেন না। এখন সন্তানদের সময় দেওয়ার কথাই ভাবছেন তিনি।

হলিউড তারকা জোলি আর পিট মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবিতে অভিনয়ের সময় পরস্পরের সংস্পর্শে আসেন। তাঁরা একসঙ্গে ছিলেন ১২ বছর, এরপর ছিল তাঁদের বিবাহিত জীবনের দুই বছর। তাঁদের পরিবারে নিজেদের ও দত্তক নেওয়া মোট ছয় সন্তান রয়েছে। লস অ্যাঞ্জেলেসে ২ কোটি ৫০ লাখ ডলারে কেনা একটি বাড়িতে সন্তানেরা থাকে। সন্তানদের ব্যাপারে জোলি বলেছেন, ‘আমরা এতটা মানসিক চাপের মধ্যে থাকি যে সেই চাপ আমাদের সন্তানদের মধ্যেও সংক্রমিত হয়। অথচ তাদের থাকা উচিত আনন্দের মধ্যে।’

তবে জোলি ভেঙে পড়েননি। সানডে টেলিগ্রাফকে তিনি বলেছেন, জীবনকে ইতিবাচক দৃষ্টিতেই তিনি দেখতে চেষ্টা করেন। সূত্র: ফক্স নিউজ এন্টারটেইনমেন্ট, হাফিংটন পোস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি একা থাকতে পছন্দ করি না : অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট সময় ১২:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭