ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশকে ৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

আকাশ জাতীয় ডেস্ক: 

রকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) অবকাঠামো সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে ৫ কোটি ডলার বা ৪২৫ কোটি টাকার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার এডিবি’র ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ স্বাক্ষর করেছেন। এছাড়া বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম আনিসুজ্জামান স্বাক্ষর করেছেন।

চুক্তি শেষে মনমোহন প্রকাশ জানান, প্রকল্পটি বেসরকারি বিনিয়োগ সংহত করতে, অবকাঠামোগত প্রকল্পগুলো বিকাশ এবং কর্মসংস্থান তৈরিতে বিআইএফএফএল’র সক্ষমতা জোরদার করবে। যা করোনভাইরাস রোগের (কোভিড-১৯) মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করবে।

প্রকল্পটি ২০২৪ সালের মধ্যে বিআইএফএফএল সমর্থিত পিপিপি প্রকল্পগুলোতে প্রায় ৩ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বৃহত্তর বেসরকারি খাতের বাণিজ্যিক অবকাঠামো উন্নয়নে অর্থায়ন এবং বিনিয়োগের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করবে এই অর্থায়ন। সে সঙ্গে সরকারের পিপিপি কৌশল কার্যকর করতে সহায়তা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশকে ৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

আপডেট সময় ১১:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০