ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন কে করবে, না করবে- সেটি ইসি ও আদালতের বিষয় : রিজভী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে:স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল শাপলা চত্বর হত্যাকাণ্ড: খসড়া প্রতিবেদন প্রসিকিউশনে, মতবিনিময়ে হেফাজত নেতারা ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ১ কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে, যা তারা কখনো ভুলবে না: মোজতবা খামেনি সরকারি কর্মচারী হাসপাতালে ঠোঁট-তালুকাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার ইসরায়েলের ওপর চাপ বাড়াতে ট্রাম্পের দ্বারস্থ হচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ২

মসজিদে বিস্ফোরণের ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি আল্লামা বাবুনগরীর

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শনিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়াও নিহতদের পরিবারের খোঁজ নেয়াসহ আহতদের চিকিৎসা সেবায় এগিয়ে আসতে হেফাজত নেতাকর্মীদের প্রতি বিশেষ আহবান জানান আল্লামা বাবুনগরী।

হেফাজত মহাসচিব ব‌লেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতরা শরীয়‌তের প‌রিভাষায় শাহাদা‌তের মর্যাদা পা‌বে, ইনশাআল্লাহ।

আল্লামা বাবুনগরী বলেন, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানা গেছে শুধুমাত্র তিতাস গ্যাস কোম্পানির গাফিলতির কারণেই এতো বড় দুর্ঘটনা ঘটেছে। তাই নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের
বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কে করবে, না করবে- সেটি ইসি ও আদালতের বিষয় : রিজভী

মসজিদে বিস্ফোরণের ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি আল্লামা বাবুনগরীর

আপডেট সময় ০৯:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০