ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

১৬ হাজার কোটিতে বিক্রি হলো আইপিএলের স্বত্ব

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতীয় দলের চেয়েও মূল্যবান হয়ে উঠল আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের স্বত্ব পাঁচ বছরের জন্য কিনে নিয়েছে স্টার ইন্ডিয়া। এ জন্য তাদের খরচ করতে হচ্ছে ‘মাত্র’ ১৬ হাজার ৩৪৭ কোটি রুপি। অর্থাৎ প্রতিটি ম্যাচ টিভিতে দেখাতে স্টারকে খরচ করতে হচ্ছে ৫৫ কোটি রুপি, যেখানে কদিন আগেই জাতীয় দলের চুক্তি অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের জন্য ভারতীয় বোর্ড পেয়েছে ৪৩ কোটি রুপি!

আজ মুম্বাইয়ে এক নিলামে ২০২২ সাল পর্যন্ত আইপিএলের স্বত্ব কিনে নিয়েছে স্টার। নিলামে তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল সনি। তাদের সে প্রস্তাব অবশ্য স্টারের ধারেকাছেও যেতে পারেনি। ৫ বছরের জন্য ১১ হাজার কোটি রুপির একটু বেশি অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল সনি। এমন বিপুল অর্থ খরচ করে হলেও আইপিএলের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি স্টার ইন্ডিয়া। সংস্থাটির প্রধান নির্বাহী উদয় শংকর জানিয়েছেন, ‘আমরা বিশ্বাস করি, আইপিএল খুবই শক্তিশালী একটি সম্পদ। টিভি ও ডিজিটাল জগতে ভক্তদের মাঝে এর মূল্য আরও বাড়ানো সম্ভব। ২০০৮ সালের পর ক্রিকেট ও ভারতে অনেক পরিবর্তন এসেছে। এটা তারই প্রতিফলন।’

সূত্র: এনডিটিভি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম বাড়ল, বিপাকে দেশের বিমান সংস্থাগুলো

১৬ হাজার কোটিতে বিক্রি হলো আইপিএলের স্বত্ব

আপডেট সময় ০৯:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭