ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নড়াইলে মামা শ্বশুরবাড়িতে প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা

আকাশ জাতীয় ডেস্ক:  

নড়াইলে মামা শ্বশুরবাড়িতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার (২ সেপ্টেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে বাংলাদেশে।

এর অংশ হিসেবে দুপুরে নড়াইল সদরের তুলারামপুরে নড়াইলের জামাই প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মামাবাড়িতে এ শোক কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা।

এ সময় অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, শুভ্রা মুখার্জির মামাতো ভাই কার্তিক ঘোষ, ভাইয়ের মেয়ে রূপা ঘোষ ও জামাতা অয়ন দাস। প্রশাসন ও ওই বাড়ির উপস্থিত সবাই এ সময় প্রণব মুখার্জির প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান। এরপর একটি শোকবইতে স্বাক্ষর করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

শুভ্রা মুখার্জির মামাতো ভাই কার্তিক ঘোষ জানান, ১৭ দিন পর হিন্দুরীতিমতে প্রণব মুখার্জির আত্মার শান্তি কামনায় মাল্যদান, অন্নদান ও বস্ত্রদানের মধ্যে দিয়ে কীর্তন পরিবেশন করা হবে।

শুভ্রা মুখার্জির মামাবাড়ি সূত্রে জানা গেছে, এ বাড়িতে থেকে শুভ্রা মুখার্জি লেখাপড়া করতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নড়াইলে মামা শ্বশুরবাড়িতে প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা

আপডেট সময় ০৭:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০