ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুরান ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর চকবাজার থানাধীন বকশি বাজার মোড় এলাকায় এক যুবককে ছুরি মেরে খুন করেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুর সাড়ে ১২টায় বকশি বাজার মোড় এলাকায় সংঘবদ্ধ একটি দল থেকে বেরিয়ে এক দুর্বৃত্ত যুবকের ওপর হামলা করে ও ছুড়ি মেরে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্হায় তাকে উদ্ধার করে দুপুর সোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম – নয়ন আহমেদ নাদিম (২০)। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানায়। মৃত সামসু মিয়ার ২ ছেলে ও ৩ মেয়ের মধ্যে সবচেয়ে ছোট নয়ন। পুরান ঢাকার বংশালে কশাইটুলি পিঠাঘর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত নয়ন।

ঘটনার পর নিহতের বন্ধু সোহানকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য ঢামেক ক্যাম্পে নিয়ে গেছে পুলিশ।

পুলিশকে সোহান জানায়, রোববার দুপুরে পুরান ঢাকার হোসনি দালান এলাকা দিয়ে হেঁটে এসে বকশি বাজার মোড় এলাকায় এসে আমি একটি রিকশাকে ডাক দেই। তখন নয়ন আমার পেছনে ছিল। ঐ সময় রাস্তা দিয়ে ১৫-২০ জনের যুবকের দল তাজিয়া মিছিল নিয়ে যাচ্ছিল। সেখান থেকে একজন যুবক দৌড়ে এসে তার বুকের বাম পাশে ছুরি মেরে পালিয়ে যায়। সে সেখানেই লুটিয়ে পড়ে। তাকে দ্রুত ঢামেকে নিয়ে গেল ডাক্তার বলেন, সে মারা গেছে।

নিহতের বড় বোন ময়না বেগম জানান, সোহানের বন্ধুদের মাধ্যমে খবর পাই কে বা কারা তাকে ছুরিকা মেরে হত্যা করেছে। পরে মেডিকেলে গিয়ে ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই।

চকবাজার থানার উপ-পরিদর্শক মল্লিক আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বকশি বাজার মোড়ে নয়ন নামে এক যুবক কে বা কারা বুকের বাম পাশে ছুরি মেরে হত্যা করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে তদন্ত শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পুরান ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় ০৭:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০