ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে লজ্জার রেকর্ড গড়ল ‘সড়ক ২’

আকাশ বিনোদন ডেস্ক : 

লজ্জার রেকর্ড গড়ে মুখ থুবড়ে পড়েছে নতুন বলিউড সিনেমা ‘সড়ক ২’। মহেশ ভাট পরিচালিত এবং তার দুই মেয়ে আলিয়া ভাট ও পূজা ভাট অভিনীত এই ছবি দর্শক-সমালোচক সবার কাছ থেকেই একের পর এক বাজে রেটিং পেয়েছে। রীতিমতো ইতিহাসের সবচেয়ে খারাপ সিনেমা রেকর্ড গড়েছে সিনেমাটি।

আইএমডিবি (ইন্টারনেট মুভি ডাটাবেস)-এ সিনেমাটি সর্বনিম্ন রেকর্ড পরিমাণ নম্বর পেয়েছে দশের মধ্যে মাত্র ১.১। অথচ এখানেই সুশান্ত সিং রাজপুতের সবশেষ সিনেমা ‘দিল বেচারা’ গড়েছিল বিশ্বরেকর্ড। অনন্য নজির গড়ে সিনেমাটি আইএমডিবি’র রেটিং পেয়েছিল ১০/১০।

ইন্ডিয়ান এক্সপ্রেস ‘সড়ক ২’র রিভিউতে শিরোনাম করেছে, ‘অ্যা টেরিবল ফিল্ম’। আর রেটিং দিয়েছে পাঁচের মধ্যে ১ তারকা। মিড-ডে দিয়েছে ১.৫ তারকা। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ‘সড়ক ২’কে দিয়েছেন মাত্র ১ তারকা।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তুর্কি সিনেমা ‘কোড নেম: কে.ও.জেড’ ১.৩ রেটিং পেয়ে মহেশ ভাটের সিনেমার ঠিক উপরে আছে। এতদিন এটাই ছিল বিশ্বের সবচেয়ে বাজে সিনেমা। এবার সে তকমা পেল মহেশ ভাটের ‘সড়ক ২’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে লজ্জার রেকর্ড গড়ল ‘সড়ক ২’

আপডেট সময় ০৯:৫৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০