ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি হবে না আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা

আকাশ জাতীয় ডেস্ক:

কিস্তি পরিশোধ না করলেও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের খেলাপি না দেখানোর সময়সীমা আরও তিন মাস বাড়াল বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত টাকা দিতে না পারলেও খেলাপি হবেন না আর্থিক প্রতিষ্ঠানের কোনো গ্রাহক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রতিবেদনে বলা হয়, বিশ্ব বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব বিবেচনায় ঋণ শ্রেণিকরণের বিষয়ে কিছু শিথিলতা আনা হয়েছিল। এখনো কভিড-১৯ এর কারণে অনেকাংশে ঋণগ্রহীতার পক্ষে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তাই ব্যবসা-বাণিজ্যের ওপর কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব লাঘবের লক্ষ্যে নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণের পরামর্শ দেয়া হলো।

পূর্বঘোষিত নির্দেশনা অনুযায়ী ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের খেলাপি না দেখানোর কথা ছিল। তবে নতুন সার্কুলারে এই সময়সীমা আরও তিন মাস বৃদ্ধি করা হয়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেয়া হবে এই সুবিধা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যতসংখ্যক কিস্তি বকেয়া থাকবে সমসংখ্যক কিস্তি বৃদ্ধিপূর্বক পরিষদ সচিব প্রণয়ন করতে হবে। এই সময়ে কোনো দণ্ড, সুদ বা অতিরিক্ত ফি আরোপ না করার নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি হবে না আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা

আপডেট সময় ০৭:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০