ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

মার্কিন নির্বাচনের আগের দিনই আছড়ে পড়তে পারে গ্রহাণু!

আকাশ নিউজ ডেস্ক: 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক একদিন আগেই পৃথিবীতে আছড়ে পড়তে পারে একটি গ্রহাণু। নাম ২০১৮ভিপি১। এমনই জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। একই সঙ্গে ওই সংস্থা জানিয়েছে, পৃথিবীর সঙ্গে ওই গ্রহাণুর সংঘর্ষের সম্ভাবনা এক শতাংশেরও কম। খবর এই সময়ের।

নাসার গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুটি ৬.৫ ফিট উচ্চতার। মার্কিন সংস্থা CNEOS (Centre for Near-Earth Object Studies)-এর মতে ২ নভেম্বর পৃথিবীর গা ঘেঁষে চলে যাবে গ্রহাণু ২০১৮ভিপি১।

CNEOS-এর ওয়েবসাইট অনুযায়ী, মার্কিন নির্বাচনের সময় পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গেলেও সাধারণের চোখে ধরা দেবে না এই গ্রহাণু। ২০১৮ সালে ক্যালিফর্নিয়ার প্যালোমার ওবজার্ভেটরি প্রথমবার আবিষ্কার করেছিল এই গ্রহাণুটিকে। নাম দেওয়া হয়েছিল ২০১৮ভিপি১। NASA-র তথ্য অনুযায়ী এই গ্রহাণুটি ‘বিপজ্জনক’ নয়।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই পৃথিবীর গা ঘেঁষে চলে যায় গ্রহাণু ২০২০ কিউজি। ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্তের আকাশে, সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ২৯৫০ কিলোমিটার উপর দিয়ে চলে গিয়েছিল গ্রহাণুটি। গতিবেগ ছিল সেকেন্ডে ১২.৩ কিলোমিটার। অন্য গ্রহাণুর তুলনায় অবশ্য কমই। গ্রহাণুটি আকারে একটি গাড়ির সমান ছিল বলে জানিয়েছেন গবেষকরা।

প্রতি বছরই বহু ছোট ছোট গ্রহাণু পৃথিবীর কাছাকাছি চলে আসে। অধিকাংশই বায়ুমণ্ডলে ঢুকে পড়ে আগুনের গোলার চেহারা নেয়। আর তারপর আছড়ে পড়ে, পৃথিবীর বুকেই নিঃশেষ হয়ে যায়। শেষ মুহূর্তে অল্প সময়ের জন্য কখনও টেলিস্কোপের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। বছরভরই এমন ঘটনা ঘটে থাকে। কখনও এমনও হয় মাঝেমধ্যে, ছোট ছোট গ্রহাণু যতক্ষণ পৃথিবীর কাছে না আসা পর্যন্ত টেলিস্কোপে ধরাই পড়ে না। তবে অধিকাংশ ক্ষেত্রে যেটা ঘটে, পৃথিবী থেকে নিরাপদ দূরত্ব রেখেই গ্রহাণু চলে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

মার্কিন নির্বাচনের আগের দিনই আছড়ে পড়তে পারে গ্রহাণু!

আপডেট সময় ০৯:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০