ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

অস্ট্রেলিয়ার অন্য অভিজ্ঞতা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা টেস্টে হারের পর স্টিভেন স্মিথের মুখটা যেমন ভার দেখা গিয়েছিল, আজ একটু পরিবর্তন দেখা গেল। তিন দিনের বিরতিতে বেশ সতেজ অস্ট্রেলিয়া অধিনায়ক। তবে মাথার ওপর জেঁকে বসা চাপ সরাতে পারছেন কোথায়?

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব সময়ই চাপ থাকবে, স্কোর লাইন কত, সেটা ব্যাপার নয়। এটা ঠিক, আমরা ১-০ ব্যবধানে পিছিয়ে আছি। সিরিজে ফিরতে হলে এই টেস্টটা জিততে হবে। আমাদের এগিয়ে যেতে হবে। গত সপ্তাহে যা খেলেছি, তার চেয়ে ভালো খেলতে হবে। গত সপ্তাহে দুর্দান্ত খেলার পর অবশ্যই বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে’, সংবাদ সম্মেলনের শুরুতে চাপটা যেন হালকা করতে চাইলেন স্মিথ।

কিন্তু সেটি চাইলেই যে হচ্ছে না। বাংলাদেশের কাছে প্রথমবারের মতো ধবলধোলাইয়ের আশঙ্কায় অস্ট্রেলিয়া। সিরিজ জেতার সম্ভাবনা তো নেই-ই, কীভাবে সিরিজটা বাঁচানো যায়, সেই চিন্তায় ঘুম হারাম অস্ট্রেলীয় টিম ম্যানেজমেন্টের! সাধারণত টেস্টের আগের দিনই দল দিয়ে দেয় অস্ট্রেলিয়া। ঢাকা টেস্টের আগেও তারা দিয়েছিল। কিন্তু ওই টেস্টে হারের পর চট্টগ্রামে একাদশ নিয়ে ভীষণ দ্বিধায় অস্ট্রেলিয়া। নাথান লায়ন-অ্যাশটন অ্যাগার-স্টিভ ও’কিফকে নিয়ে তিন স্পিনারই খেলছেন কি না, উইকেটের পেছনে ম্যাথু ওয়েড থাকবেন তো? নাকি পিটার হ্যান্ডসকম্ব গ্লাভস তুলে নেবেন, তিনে উসমান খাজাই থাকছেন—এ রকম নানা সমীকরণ মেলাতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। এমন অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার সর্বশেষ কবে হয়েছে?
চট্টগ্রাম টেস্টের আগে একাদশ নিয়ে স্টিভ স্মিথ শুধু এতটুকু বলতে পারলেন, ‘আমরা সবকিছু নিয়েই আলোচনা করেছি। তবে টসের আগ পর্যন্ত নাম বলতে পারছি না। উইকেট আরেকবার দেখতে হবে। এই মুহূর্তে উইকেট কাভারে ঢাকা। বৃষ্টি হচ্ছে। একাদশ তৈরির সুযোগ তাই তৈরি হয়নি।’

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

অস্ট্রেলিয়ার অন্য অভিজ্ঞতা

আপডেট সময় ১২:৫০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭