ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা-৪ আসনে উপনির্বাচন ২৬ সেপ্টেম্বর

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে ২ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ সময়।

রবিবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে উপনির্বাচনের তারিখ নির্ধারণে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে উপনির্বাচনের তারিখ জানান ইসি সচিব মোহাম্মদ আলমগীর।

তিনি জানান, এই আসনে ২ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র বাছাই হবে ৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৮ সেপ্টেম্বরের মধ্যে। ২৬ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

গত ২ এপ্রিল আওয়ামী লীগ নেতা সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পাবনা-৪ আসনটি শূন্য হয়। করোনা কারণে প্রথম ৯০ দিনে ভোট করেনি ইসি। এক্ষেত্রে পরবর্তী ৯০ দিনের হিসাব অনুযায়ী, এই আসনে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা-৪ আসনে উপনির্বাচন ২৬ সেপ্টেম্বর

আপডেট সময় ০৬:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০