ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে টাকা হাতিয়ে নিতেন তিনি

আকাশ জাতীয় ডেস্ক: 

পটুয়াখালীর গলাচিপায় র‌্যাব-৮ অভিযান চালিয়ে শাহ আলম (৪২) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহ আলম উলানিয়া বন্দরের মতলেব বেপারীর ছেলে। পরে র‌্যাব তাকে গলাচিপা থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উলানিয়া বন্দরে অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে প্রতারণা ও বল প্রয়োগের মাধ্যমে বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদা দাবি করে আসছেন।

বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অনেক লোকের কাছ থেকে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করেন।

র‌্যাব-৮ এর এএসপি ইফতেখারুজ্জামান জানান, গ্রেফতার শাহ আলমকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে টাকা হাতিয়ে নিতেন তিনি

আপডেট সময় ০৩:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০