ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মাসুদ হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় চালকসহ বাসটি জব্দ করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর উপজেলার কল্লানদি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মাসুদ। ডেমরার কোনাপাড়ায় বাস করতেন তিনি।

নিহত মাসুদের খালাতো ভাই জসিম উদ্দিন জানান, ধোলাইপাড়ে ইলেক্ট্রিক যন্ত্রাংশের ব্যাবসা রয়েছে তার। সকালে নিজের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে ব্যাবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, শনির আখড়ার দনিয়া কলেজের সামনে ঠিকানা পরিবহনের একটি বাস পেছন থেকে মাসুদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মাসুদ গুরুতর আহত হয়। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে বাসের চালককে। নিহত মাসুদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০১:৩৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০