ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষকদের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে

আকাশ জাতীয় ডেস্ক:  

প্রতিনিয়ত জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিবর্তন সাধিত হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষকদের এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। শিক্ষার্থীদেরও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষকের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। শুধু শ্রেণিকক্ষে পাঠদানে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সফট স্কিল অর্জনে দিকনির্দেশনা দিতে হবে।

শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদের যোগাযোগে দক্ষ, সমস্যা সমাধানে দক্ষ, সততা, নিষ্ঠা পরম সহিষ্ণুতা প্রভৃতি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার কারিকুলাম পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষক নিয়োগে স্বচ্ছতার উপর গুরুত্বারোপ করছে।

দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ছিল গণমুখী ও কর্মমুখী। তিনি কারিগরি শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিতেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন মেনিফেস্টোতে সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টির অঙ্গীকার ছিল। বঙ্গবন্ধু চাইতেন অর্থাভাবে যেন কোনো ব্যক্তি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলতেন সুস্থ সমাজ নির্মাণে শিক্ষায় বিনিয়োগের চেয়ে শ্রেষ্ঠ বিনিয়োগ আর নেই। তিনি শিক্ষায় জাতীয় উৎপাদনের শতকরা চার শতাংশ বিনিয়োগের কথা বলেছিলেন।

স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় সারাদেশ থেকে পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা যুক্ত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

শিক্ষকদের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে

আপডেট সময় ০৮:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০