ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধু সেতুর গাইড বাঁধে আবারও ধস

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠেকানো যাচ্ছে না বঙ্গবন্ধু সেতুর সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু তোলা। বালু তোলার ফলে বাঁধটির তলা মাটিশূন্য হয়ে পড়েছে। এতে বারবার ধসের সৃষ্টি হচ্ছে। এছাড়া শনিবার রাতে বঙ্গবন্ধু সেতু গাইড বাঁধে চতুর্থ দফা ভাঙন শুরু হয়েছে। এতে প্রায় ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, গত এক দশক বালুখেকো চক্র বাঁধের কূল ঘেষে বালু তুলে আসছে। এতে বাঁধের নিচের অংশের মাটি সরে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটছে। সেতু কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তাও এই বালু উত্তোলনের সঙ্গে জড়িত বলেও তাদের অভিযোগ।

বাঁধটি ভেঙে যাওয়ায় পানিরপ্রবাহ ব্যাহত হচ্ছে। এতে বঙ্গবন্ধু সেতু হুমকিতে পড়েছে। এছাড়াও বাঁধের পাশের সাতটি গ্রাম গরিলা বাড়ি, বেলটিয়া, আলীপুর, বুরুপ বাড়ি, পৌলির চর, দৌগাতি, বেঁড়িপটল বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

এর আগে তৃতীয় দফা ভাঙনে প্রায় ৪০০ মিটার এলাকা নদীগর্ভে চলে গেছে। এতে বাঁধ এলাকার মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। গাইড বাঁধে কয়েক দফা ভাঙনে যমুনা নদীর প্রবাহ পরিবর্তিত হয়েছে। এতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গড়িলাবাড়ী এলাকায় অন্তত ১৫টি বসতভিটা নতুন করে নদীগর্ভে চলে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু সেতুর গাইড বাঁধে আবারও ধস

আপডেট সময় ০৪:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭