ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মঙ্গলবার মুক্তামণির তৃতীয় দফা অস্ত্রোপচার

অাকাশ জাতীয় ডেস্ক:

মঙ্গলবার মুক্তামণির তৃতীয় দফা অস্ত্রোপচার হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এর আগে গত মঙ্গলবার অপারেশন শুরু করেও তা শেষ করতে পারেননি চিকিৎসকরা। অতিরিক্ত জ্বর বাড়ার কারণে মাঝপথেই বন্ধ করতে হয় অস্ত্রোপচার।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে কেবিনে থাকা মুক্তামণির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, একই ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম, জুনিয়র কনসালটেন্ট ডা. শারমিন সুমি।

এ সময় মুক্তমণির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তারা। এরপর জ্বর অতিরিক্ত বাড়ায় অপারেশন বন্ধ করা হয়।

সে অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর সব ঠিক থাকলে তৃতীয় দফায় অপারেশন করা হবে। সামন্ত লাল সেন বলেন, সোমবার আমরা মুক্তামণির শরীর অপারেশনের জন্য ফিট রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করব। সব ঠিক থাকলে পরদিন মঙ্গলবার অপারেশন করা হবে।

শনিবার ঈদুল আজহার নামাজ শেষে দুপুরে খোঁজ নিয়ে জানা যায়, ভালো আছে মুক্তামণি। ঈদে বাড়িতে যেতে না পারায় কষ্ট থাকলেও সুস্থতার জন্য ত্যাগ স্বীকার করছেন তারা।

মুক্তামণির বাবা বলছেন, ঈদের আনন্দের চেয়ে বেশি আনন্দ হবে মুক্তামণির সুস্থতা।চিকিৎসার কারণে এবারই প্রথম হাসপাতালের বিছানায় শুয়ে ঈদ কাটাতে হচ্ছে মুক্তামণিকে। বাবা-মা, জমজ বোন, ছোট ভাই ও চাচার সঙ্গেই হাসপাতালে ঈদ উদযাপন করছেন মুক্তামণি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মঙ্গলবার মুক্তামণির তৃতীয় দফা অস্ত্রোপচার

আপডেট সময় ০৪:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭