ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে শিশু

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদ্রাসা শিক্ষকের বেদম বেত্রাঘাতে তৌফিকুর রহমান (১২) নামে এক শিশুছাত্র গুরুতর আহত হয়েছে। আহতাবস্থায় ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় ইব্রাহীম খাঁ হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামী কিন্ডারগার্টেনে এই ঘটনা ঘটে।

আহত তৌফিকুর রহমান পৌর এলাকার পশ্চিম ভূঞাপুর গ্রামের তুষার আহম্মেদ বুলবুলের ছেলে ও ইব্রাহীম খাঁ হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের হেফজ বিভাগের ছাত্র।

সোমবার সকালে সরেজমিনে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, মারধরের শিকার তৌফিকুর হাসপাতালে পুরুষ ওয়ার্ডের ২ নম্বর বেডে শুয়ে ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে।

সে জানায়, ওই মাদ্রাসার শিক্ষক হযরত আলী পড়া না পারায় গাছের ডাল দিয়ে তৌফিকুরকে মারধর শুরু করেন। মারধরে শরীরের বিভিন্ন স্থানে জখমের সৃষ্টি হয়েছে তার। পরে বিষয়টি অভিভাবকদের জানালে তারা তৌফিকুরকে হাসপাতালে ভর্তি করে।

তবে শিক্ষক হযরত আলী বলেন, ‘বারবার বোঝানোর পরও গত কয়েক দিন ধরে ওই শিক্ষার্থী কোনো পড়া দিতে পারেনি। পরে রেগে গিয়ে তাকে বেত দিয়ে মারধর করেছি। মারধর একটু বেশি হয়ে গেছে, এতে আমি খুবই মর্মাহত।’

এ বিষয়ে ওই মাদ্রাসার সভাপতি আব্দুছ সোবহান বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে কি কারণে শিক্ষার্থীকে মারধর করা হয়েছে সেটা জানতে পারিনি। হাসপাতালে ওই শিক্ষার্থীকে দেখতে গিয়েছিলাম।’

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নিশাত সাইয়ীদা বলেন, ‘ওই শিক্ষার্থীর হাত-পা ও উরু এবং ঘারসহ শরীরের বিভিন্ন স্থানে মারধরের কারণে লাল হয়ে ফুলে জখম হয়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন পারভীন জানান, এ ঘটনায় শিক্ষকসহ ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে শিশু

আপডেট সময় ০৫:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০