ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে ‘আল বিদা’ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমাম হোসেন আত্মহত্যা করেছেন। সোমবার সকালে তিনি নিজ বাড়িতে আত্মহত্যা করেন।

তিনি কবি জসীমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। ইমাম হোসাইনের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানায়।

এর আগে, রবিবার রাতে নিজের ফেসবুক একাউন্টে ‘আল বিদা’ (বিদায়) লিখে একটি স্ট্যাটাস দেন ইমাম। এর মাধ্যমে তার আত্মহত্যার বিষয়ে পরবর্তীতে আচঁ করতে পারলেও কোন শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব তা প্রাথমিকভাবে বুঝতে পারেনি।

ইমামের একাধিক ঘনিষ্ঠ বন্ধু জানায়, তিনি দীর্ঘদিন ধরে হতাশাগ্রস্থ ছিলেন। তাদের ধারণা প্রেমঘটিত কারণ থেকে ইমাম আত্নহত্যা করতে পারে।

তারা জানায়, ইমামের গ্রামের বাড়িতে তার কাছে কিছু স্থানীয় শিক্ষার্থী পড়তে আসতো। আজ সকাল আটটার দিকে তারা আসলে ইমাম তাদের ছুটি দিয়ে দেয়। এরপরই সে বাসার সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত। আমরা আরও নির্ভরযোগ্য সূত্র থেকে জানার চেষ্টা করছি, কেন, কীভাবে সে আত্নহত্যা করলো। সত্যি যদি এটি হয়ে থাকে তাহলে এটি মর্মান্তিক এবং সাংঘাতিক বেদনাদায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকে ‘আল বিদা’ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রের আত্মহত্যা

আপডেট সময় ০৪:৫৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০