ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার

এবার ভ্যাকসিন তৈরিতে এগিয়ে চীন, তৃতীয় পর্যায়েও আশার আলো

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

চীনের সিনোফার্মের প্রতিষ্ঠানটির তৈরি ভ্যাকসিন ইতিপূর্বে চীনে প্রথম ও দ্বিতীয় ধাপে নিরীক্ষা চালিয়ে সফল হয়েছে। এরপর তৃতীয় পর্বের পরীক্ষা শুরু হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখানে প্রায় ১৫ হাজার মানুষের উপর এই ভ্যাকসিনের পরীক্ষা চালাতে চায় চীন। তবে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং তাতে দেখা গিয়েছে যে এই ভ্যাকসিন মানব দেহে নিরাপদ।

আবুধাবির জি৪২ নামে একটি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিং সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তারা এই পরীক্ষা চালানো হচ্ছে সেদেশে। চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ কর্পোরেশন বা সিএনবিজি প্রথম চীনা সংস্থা যারা এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ফেজ থ্রি ট্রায়ালে দেখা হচ্ছে, এই টীকা মানব শরীরে করোনা জীবাণুকে নিষ্ক্রিয় করতে পারছে কিনা। আর এই প্রশ্নের জবাব আশার আলো দেখাচ্ছে বলে দাবি চীনা সংস্থার।

মানবদেহে চীনা ভ্যাকসিন নিরাপদ হওয়ার পাশাপাশি এও জানা যাচ্ছে যে সিনোফার্মের এই টীকা মানুষের শরীরের করোনা প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। এদিকে সংযুক্ত আরব আমিরশাহির পর বাংলাদেশেও এই করোনা ভ্যাকসিনের পরীক্ষা চালাচ্ছে চীন।

সংস্থাটি দাবি করেছে, বাংলাদেশ ছাড়াও এর পরীক্ষামূলক প্রয়োগ ব্রাজিলে করারও অনুমতি পেয়েছে তার। চীনা সংস্থাটি দাবি করেছে, তারা প্রথম ও দ্বিতীয় ধাপে ৭৪৩ জনের উপর এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করে সফল হয়েছে। ওই ব্যক্তিদের দেহে এই টিকা নতুন করোনাভাইরাস প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালে যে ১১ রেকর্ডের অপেক্ষায় মেসি

এবার ভ্যাকসিন তৈরিতে এগিয়ে চীন, তৃতীয় পর্যায়েও আশার আলো

আপডেট সময় ১০:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০