ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মেয়র আতিকুলকে তিতাসে সংবর্ধনা

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামকে কুমিল্লার তিতাসে তার নিজ গ্রামে সংবর্ধনা দিয়েছেন স্থানীয়রা। এছাড়া গার্ড অব অনার প্রদান করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার সকাল ১০টার দিকে নিজ গ্রাম উপজেলার লালপুরে পৌঁছলে মেয়র মো. আতিকুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, এএসপি সার্কেল (মুরাদনগর) মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফারুক মিঞা সরকার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামী লীগের নেতারা।

পরে তিনি উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন এবং তিতাস উপজেলার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গরিব অসহায়দের কথা শোনেন তিনি।

এর আগে মেয়র আতিকুল ইসলামকে তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার ফুলেল শুভেচ্ছা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

মেয়র আতিকুলকে তিতাসে সংবর্ধনা

আপডেট সময় ০৬:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০