ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় বসতে পারবেন ৩৫৯০ শিক্ষার্থী

আকাশ জাতীয় ডেস্ক: 

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য ৩ হাজার ৫৯০ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের দ্বিতীয়বারের পরীক্ষায় বসতে পারবেন।

আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় বসতে পারবেন ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ এসব শিক্ষার্থী। এ বিষয়ে বার কাউন্সিল আইন সংশোধন করে বৃহস্পতিবার গেজেট জারি করেছে আইন মন্ত্রণালয়।

গত ২৬ জুলাই বার কাউন্সিল থেকে জারি করা নোটিশে বলা হয়, ‘যারা একবার লিখিত পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হয়েছেন, তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না’- নোটিশের এই অংশটুকু জুড়ে দেওয়ায় ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৫৯০ জন শিক্ষার্থীর এবারের লিখিত পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অথচ এর আগে ওইসব শিক্ষার্থীর ক্ষেত্রে গতবছর ১৫ সেপ্টেম্বর বার কাউন্সিলের জারি করা (স্বারক নম্বর-বাবাকা/প্রশাসন/২০৬০) নোটিশে বলা হয়েছিল, এসব শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন নেই। তারা সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বার কাউন্সিলের এই স্ববিরোধী নোটিশের কারণে ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৫৯০ জন শিক্ষার্থী এবারের লিখিত পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এ অবস্থায় ওইসব শিক্ষার্থীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির হাইকোর্টে রিট আবেদন করেন। যা এখন বিচারাধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় বসতে পারবেন ৩৫৯০ শিক্ষার্থী

আপডেট সময় ০১:৩৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০