ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বয়স্কদের শরীরে কাজ করবে না রাশিয়ার ভ্যাকসিন, বিশেষজ্ঞদের দাবিতে চাঞ্চল্য

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইতিমধ্যেই বিশ্বের মধ্যে প্রথম করোনার টিকা আবিষ্কার করে সকলকে চমকে দিয়েছে রাশিয়া। যদিও রাশিয়ার এই নতুন ভ্যাকসিন স্পুটনিক-ভি-র কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। তৃতীয় পর্বের ট্রায়াল ছাড়াই তাড়াহুড়ো করে করোনার টিকা বাজারে নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ করতে দেখা যায় অনেককেই। এমতাবস্থায় করোনা ভ্যাকসিন নিয়ে পের নতুন দাবি করতে দেখা গেল রাশিয়াকে। খবর ওয়ান ইন্ডিয়ার।

রাশিয়ার নতুন করোনা ভ্যাকসিন শুধুমাত্র ১৮ থেকে ৬০ বছর বয়সীদের উপর প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈজ্ঞানিক কেন্দ্রের প্রধান ভ্লাদিমির বান্দারেভ। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই ভ্যাকসিনের কার্যকারিতা এখনও পরীক্ষিত নয় বলেও জানান তিনি। রেজিস্ট্রেশন পরবর্তী সময়ে এই বিষয়ে আরও একাদিক ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে বলেও জানান তিনি।

এদিকে বিশ্বজোড়া বিতর্কের মধ্যেও এই ভ্যাকসিনকে সম্পূর্ণরূপে নিরাপদ বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার স্বরাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রণালয় এই ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে বলে জানা যাচ্ছে। অনুমোদিত ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হয়েছে রুশ প্রেসিডেন্টের মেয়ের দেহেই। তিনি এখনও সুস্থই আছেন বলে খবর। তবে ইতিমধ্যেই এই ভ্যাকসিনটি নিয়েছেন প্রস্তুতকারক সংস্থা গামালেয়া বৈজ্ঞানিক গবেষণা ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির প্রধান আলেকজান্ডার গিন্সবুর্গ। যিনি ইতিমধ্যেই ষাটের গণ্ডি পার করেছেন বলে জানা যাচ্ছে। তবে তিনি এখনও সুস্থবোধ করছেন বলেই খবর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বয়স্কদের শরীরে কাজ করবে না রাশিয়ার ভ্যাকসিন, বিশেষজ্ঞদের দাবিতে চাঞ্চল্য

আপডেট সময় ১১:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০