ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এবার মহা প্রলয়ের আশঙ্কা, নতুন বিপদের নাম ‘বুমেরাং ভূমিকম্প’!

আকাশ নিউজ ডেস্ক:  

বিপদ যেন আর পিছু ছাড়ছে না মানুষের। করোনা মহামারীতে মৃত্যু মিছিল অব্যাহত। তার মধ্যেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাবানল লেগেই রয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছে। এবার মহা প্রলয়ের আশঙ্কা। এতদিন পর্যন্ত সাধারণ মানুষ ভূমিকম্পের কথা শুনেছে। কমবেশি অভিজ্ঞতা রয়েছে সকলের। তবে এবারে বিজ্ঞানীরা হদিশ পেয়েছেন বুমেরাং ভূমিকম্প’র। খবর নিউজ এইটটিনের।

আটলান্টিক মহাসাগরে প্রথমবারের জন্য অনুভূত হয়েছে এই ‘বুমেরাং ভূমিকম্প’। বিজ্ঞানীদের দাবি, এই বুমেরাং ভূমিকম্পের ফলে তারা ভূমিকম্পের আগাম সতর্কতা জারি করতে পারবেন। সাদাম্পটন ইউনিভার্সিটি এবং ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের বিজ্ঞানীরা বহু গবেষণার করে অ্যাটলান্টিক মহাসাগরের গভীরে ভূমিকম্পের এই পথ খুঁজে পেয়েছেন।

ঠিক কি অনুভূতি হয়? বিজ্ঞানীরা বলছেন, এক্ষেত্রে যে গতিতে তরঙ্গ আসে, তার থেকে অনেক বেশি দ্রুত গতিতে ভূমিকম্পের তরঙ্গ উৎসমুখে ফিরে যায়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল হতে পারে। এমনকি অনেকক্ষেত্রে তা সাধারণ বেশীমাত্রার ভূমিকম্পের দ্বিগুণ বা তারও বেশি হওয়ার সম্ভাবনা। নেচার জিও সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণাপত্র থেকে জানা গেছে, ২০১৬ সালে আটলান্টিক মহাসাগরের নীচে এই কম্পন অনুভূত হয়। তারপর থেকে গবেষণা চলছিল। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১ ম্যাগনিটিউড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

এবার মহা প্রলয়ের আশঙ্কা, নতুন বিপদের নাম ‘বুমেরাং ভূমিকম্প’!

আপডেট সময় ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০