ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সঞ্জয়ের ক্যান্সার, যা বললেন স্ত্রী মান্যতা

আকাশ বিনোদন ডেস্ক : 

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউডের আলোচিত অভিনেকা সঞ্জয় দত্ত। টুইটারে একটি পোস্ট দিয়ে সঞ্জয়ই এ খবর প্রকাশ করেন। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে গেছে গোটা বলিউডজুড়ে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ক্যান্সারের চিকিৎসা করাতে শিগগিরই মার্কিন মুলুকে উড়ে যাবেন বলিউডের ‘মুন্না ভাই’।

এদিকে সঞ্জয় দত্তের অসুস্থতার খবর পেয়ে তার ভক্তরা যখন সোশ্যাল মিডিয়ায় তার সুস্থতা কামনা করছেন, ঠিক সে পারিবারিক বক্তব্য প্রকাশ করলেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা দত্ত। তিনি টুইটারে লিখেছেন, ‘ঈশ্বর আরও একবার আমাদের পরীক্ষা নিচ্ছেন। সঞ্জয়ের অসুস্থতার খবর পেয়ে যারা আকুল হয়েছেন, তার সুস্থতা প্রার্থনা করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ।’

অন্যবারের মতো এবারও তারা কঠিন সময় পার করতে পারবেন বলে জানান মান্যতা। সঙ্গে এই আবেদনও করেন, কোনো ধরনের ভুয়া খবরে যেন সঞ্জয় দত্তের ভক্তরা বিশ্বাস না করেন।

জানা গেছে, বর্তমানে স্টেজ থ্রিতে রয়েছেন সঞ্জয় দত্তের ক্যান্সার। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা জানিয়ে দিয়েছেন, চিকিৎসার জন্য বেশ কয়েকদিন তিনি কাজ থেকে দূরে থাকবেন। শিগগির আবার ভক্তদের সঙ্গে তার দেখা হবে বলেও আশা প্রকাশ করেন ‘মুন্নাভাই’।

শনিবার সন্ধ্যায় হঠাৎ‌ অসুস্থ হয়ে পড়ায় সঞ্জয় দত্তকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বুকে অস্বস্তি হচ্ছিল। তাতে চিকিৎসকদের সন্দেহ হয়েছিল, তিনি করোনায় আক্রান্ত কি না। এটা নিশ্চিত হতে অভিনেতার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ আসার পর আরটি-পিসিআর টেস্টের জন্য সঞ্জয়ের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়।

কিন্তু সেই রিপোর্টও নেগেটিভ আসায় হাসপাতালের তরফ থেকে আরও কয়েকটি পরীক্ষা করা হয়। এর পরই চিকিৎসকরা জানতে পারেন, সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সে কারণেই শ্বাসকষ্টে ভুগছেন। সঞ্জয় দত্তের এই অসুস্থতা বলিউডের জন্য নিঃসন্দেহে একটি বড় দুঃসংবাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সঞ্জয়ের ক্যান্সার, যা বললেন স্ত্রী মান্যতা

আপডেট সময় ১০:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০