ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

২০ দেশ থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার পেয়েছে রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের প্রথম দেশ হিসাবে করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া। টিকার প্রথম ডোজ শরীরে নিয়েছেন খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কন্যা। সফলতার কথা প্রকাশ হতেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকার চাহিদা পেতে শুরু করেছে রাশিয়া। এরই মধ্যে ২০টি দেশ থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার পেয়েছে দেশটি।

রাশিয়ার ডাইরেক্ট ইনভেসমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান ক্যারিল দিমিত্রিভ একটি অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়া ২০টি দেশ থেকে গামালিয়া গবেষণা ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি কর্তৃক উৎপাদিত কভিড-১৯ ভ্যাকসিনের এক বিলিয়ন ডোজ সরবরাহের অনুরোধ পেয়েছে।

তিনি বলেন, ‘গামালিয়া গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উৎপাদিত রাশিয়ান ভ্যাকসিনের প্রতি আমরা বিদেশে প্রচুর আগ্রহ দেখছি। ২০টি দেশ থেকে আমরা ভ্যাকসিনের এক বিলিয়নের বেশি ডোজ কেনার প্রাথমিক অনুরোধ পেয়েছি। আমরা ৫০০ মিলিয়নেরও বেশি ভ্যাকসিনের ডোজ উৎপাদন নিশ্চিত করতে পারবে এমন পাঁচটি দেশের সঙ্গে অংশীদারত্বের বিষয়ে কথা বলছি এবং আমরা আমাদের উৎপাদন ক্ষমতা আরো বাড়ানোর পরিকল্পনা করছি।
দিমিত্রিভের মতে, আজ পর্যন্ত লাতিন আমেরিকা বেশ কয়েকটি দেশ, মধ্য প্রাচ্য এবং এশিয়ার বেশ কিছু দেশ ভ্যাকসিন কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। বেশ কয়েকটি চুক্তি চূড়ান্তও হয়েছে।

ক্যারিল দিমিত্রিভ সম্মেলনে বলেন, আরডিআইএফ এবং অংশীদাররা বেশ কয়েকটি উন্নয়নশীল দেশের জন্য একটি মানবিক সহায়তা কর্মসূচি নিয়ে কাজ করছে যাতে বিশ্বের সব দেশের জনগণের করোনভাইরাস ভ্যাকসিনের সমান প্রবেশাধিকার নিশ্চিত হয়।

তিনি বলেন, ‘আমরা বুঝতে পেরেছি যে করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে জনগণকে টিকা দেওয়া ক্ষেত্রে সবচেয়ে তীব্র সমস্যায় পড়বে প্রধানত দরিদ্রতম দেশগুলো। ফলে আরডিআইএফ এবং অংশীদাররা বেশ কয়েকটি উন্নয়নশীল রাষ্ট্রের জন্য একটি মানবিক সহায়তা কর্মসূচি নিয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি যে বিশ্বজুড়ে মানুষের ভ্যাকসিন পাওয়ার অধিকার সমান হওয়া উচিত। আর্থিক পরিস্থিতি, ধর্ম, বাসস্থান এবং অন্যান্য কারণে যাতে বৈষম্য না হয় সেটা নিশ্চিত করতে হবে।’

১১ আগস্ট, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বের প্রথম কভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন করেছে। গামালিয়া ফেডারেল রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃক এই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

২০ দেশ থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার পেয়েছে রাশিয়া

আপডেট সময় ০৮:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০