ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী সিঙ্গাপুর কানাডা নয় বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই: প্রতিমন্ত্রী শাহে আলম জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

ভ্যাকসিন এলে প্রথমে পাবেন ফ্রন্টলাইনার্সরা

আকাশ জাতীয় ডেস্ক:  

সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশও করোনা ভ্যাকসিন পাবে এমনটা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নব-নিযুক্ত ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, ভ্যাকসিন এলে সবার আগে ফ্রন্টলাইনার্সদের দেয়া হবে। পরে গুরুত্ব অনুযায়ী অন্যদের দেয়া হবে।

মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খুরশীদ আলম বলেন, দেশে করোনা টেস্টের জন্য পর্যাপ্ত কিট মজুদ আছে। কিটের কোনো সংকট নেই। আর করোনা পরীক্ষা করার জন্য সারাদেশে ৮০টি পিসিআর স্থাপন করা হয়েছে। প্রয়োজন হলে আরও পিসিআর ল্যাব স্থাপন করা হবে।

তিনি বলেন, আশঙ্কা আছে শীতে করোনার প্রকোপ বাড়তে পারে। সেজন্য পরিকল্পনা তৈরি করা হবে। যাতে আমাদের দেশে এটা ব্যাপক আকার ধারণ করতে না পারে।

করোনায় সারাদেশে বিপুলসংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার আশঙ্কা নেই বলেও তিনি জানান।

এর আগে তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু এবং ৭৫ এর ১৫ আগস্ট নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন।

এ সময় শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. লিয়াকত হোসেন, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিকসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের

ভ্যাকসিন এলে প্রথমে পাবেন ফ্রন্টলাইনার্সরা

আপডেট সময় ১০:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০