ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

ওয়েব জগতে আসছেন হৃত্বিক

আকাশ বিনোদন ডেস্ক :  

বলিউডের প্রথম সারির তারকারা একে একে সবাই নাম লেখাচ্ছেন ওয়েব সিরিজের জগতে। তারা বেশ সফলও হয়েছেন। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রির ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃত্বিক রোশন যদি ওয়েব সিরিজে অভিষেক করেন, সেটা নিঃসন্দেহে একটি মেগা প্রজেক্টই হবে।

শোনা যাচ্ছে, ডিজ়নি প্লাস হটস্টারের পক্ষ থেকে ‘কাহো না পেয়ার হ্যায়’ তারকার কাছে ইতোমধ্যে দুটি প্রজেক্টের প্রস্তাব গেছে। প্রথমটি বিবিসির ‘দ্য নাইট ম্যানেজার’ (২০১৬) এবং অন্যটি ‘দ্য সিটাডেল’ (১৯৮৩) মিনি সিরিজ়ের দেশজ ভার্সন।

বলিউডের একটি সূত্র বলছে, হৃত্বিক রোশনের অপ্রতিরোধ্য যৌন আবেদন, তার চেহারা- সর্বোপরি অভিনয় প্রতিভার জন্য ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজের টম হিডলস্টন অভিনীত চরিত্রটিতে তিনি পারফেক্ট কাস্টিং।‘দ্য সিটাডেল’ এর চেয়ে এই প্রজেক্টটি করতেই তিনি বেশি আগ্রহী বলে গুঞ্জন।

অন্যদিকে, এলিজাবেথ ডেবিকির চরিত্রটির জন্য হালের নয়া তারকা অভিনেত্রী দিশা পাটনি এবং অলিভিয়া কোলম্যানের চরিত্রে তাব্বুকে প্রস্তাব দেয়া হয়েছে বলেও খবর। পরিস্থিতি ঠিক থাকলে আসছে ডিসেম্বরে সিরিজ়ের শুটিং শুরু হওয়ার কথা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে কৃষিঋণ বিতরণ দ্বিগুণ, খেলাপি ঋণের পাহাড় সাড়ে তিন গুণ

ওয়েব জগতে আসছেন হৃত্বিক

আপডেট সময় ১১:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০