ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যেভাবে আমিরাত প্রবাসী ভাইরা আমিরাতে ঈদুল আজহা উদযাপন করলো সংযুক্ত আরব আমিরাতে যথাযথ উৎসাহ ও উদ্দীপনা এবং পশু কোরবানির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) ঈদের জামাত শেষ করে নিজ নিজ স্থানে গরু, উট, ছাগল, ভেড়া ও দুম্বা কোরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

তবে আমিরাতে ঈদের আমেজ বাংলাদেশের মতো পুরোপুরি না থাকলেও সবাই সাধ্যমত চেষ্টা করেন একে অন্যের সঙ্গে কুশল বিনিময়, খাওয়া-দাওয়া এবং ঘুরে বেড়াতে। এবার ঈদে আমিরাতে অবস্থানরত বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়রাসহ প্রবাসীদের মধ্যে বেশিরভাগ গরু ও ছাগল কোরবানি দিয়েছেন।

এদিকে, বাংলাদেশিরাসহ অন্যান্য প্রবাসীরা নিজেরাই ঈদের খাবার রান্না করে একে-অন্যের রুমে অতিথি হয়ে যান। এরই মধ্যে চলতে থাকে মোবাইল ফোনে দেশের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়। একটু বিশ্রাম নিয়ে বিকেল হতে শুরু হয় আমিরাতের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে সরকারি প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটিসহ চারদিন ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য তিনদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপন

আপডেট সময় ১০:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭