ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ

আকাশ জাতীয় ডেস্ক: 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত তিন দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত।

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটকালীন পরিস্থিতিতেও প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামে পাড়ি দিয়েছিলেন অনেক রাজধানীবাসী। ঈদের ছুটি শেষে তারা আবার ঢাকায় ফিরতে শুরু করেছেন।

সোমবার রাজধানীর কল্যাণপুর-গাবতলী বাসস্ট্যান্ড এলাকা ঘুরে অনেককেই ঢাকায় ফিরতে দেখা গেছে।
বাস কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের আগমুহূর্তে প্রায় সবাই একসঙ্গে ঢাকা ছাড়লেও ফেরার সময় আস্তে আস্তে ফেরেন। অনেকেই ঈদের নির্ধারিত ছুটির সঙ্গে বাড়তি ছুটি যোগ করে নেন। আবার কেউ কেউ ঈদ শেষে অফিস ধরতে ঢাকায় ফিরলেও তাদের পরিবার বাড়িতে থেকে যান আরো কিছুদিন।

করোনা পরিস্থিতির কারণে এবার কিছুটা কম সংখ্যক মানুষ ঢাকা ছেড়েছেন। তাই স্বাভাবিকভাবেই ফেরার সংখ্যাটাও কম।

এদিকে, ছুটি শেষে ঢাকায় ফেরার পাশপাশি অনেককেই ঢাকা ছাড়তেও দেখা গেছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যারা ঈদের সময়েও বিশেষ দায়িত্বে ছিলেন সাধারণত তারা ঢাকা ছাড়ছেন। এছাড়া ঈদ উপলক্ষে ঢাকায় স্বজনদের বাসায় বেড়াতে আসা লোকজন এবং ঈদ কেন্দ্রীক জীবিকার তাগিদে ঢাকায় আসা নিম্নবিত্ত মানুষরা এখন বাড়ির পথে পা বাড়িয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ

আপডেট সময় ০২:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০