ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এনসিসির এমডির পুনর্নিয়োগের আবেদন নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

আকাশ জাতীয় ডেস্ক: 

বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ উদ্দিন আহমেদের পুনর্নিয়োগের আবেদন নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অস্বাভাবিক লেনদেন, কর ফাঁকি ও সঞ্চয়পত্রে সীমার বেশি বিনিয়োগ করাসহ বিভিন্ন অভিযোগ ওঠায় এমডির পুনর্নিয়োগ অনুমোদন দেয়নি নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

তিনি বলেন, এনসিসি ব্যাংকের এমডি পুনর্নিয়োগের বিষয়ে পরিচালনা পর্ষদের আবেদন এখনো মঞ্জুর করেনি কেন্দ্রীয় ব্যাংক। কারণ তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। অনেক আগেই এ বিষয়ে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খুব দ্রুত অথবা আইনি জটিলতা থাকলে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে দেরিও হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিসির এমডি মোসলেহ উদ্দিন আহমেদের তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী সপ্তাহেই। তাই ব্যাংকটির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাকে আবারও এমডি পদে পুনর্নিয়োগ দেয়ার জন্য সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে আবেদন জানায়। কিন্ত অস্বাভাবিক লেনদেন, কর ফাঁকি ও সঞ্চয়পত্রে সীমার বেশি বিনিয়োগ করাসহ বিভিন্ন অভিযোগ ওঠায় এমডির পুনর্নিয়োগ অনুমোদন করেনি কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) বিশেষ পরিদর্শনে বেরিয়ে আসে, মোসলেহ উদ্দিন আহমেদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে বিভিন্ন সময় বড় অংকের টাকার লেনদেন হয়েছে। সে জন্য মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে আদালতের আদেশের কারণে এগোতে পারেনি। এ অবস্থায় ব্যাংকটি নতুন করে মোসলেহ উদ্দিন আহমেদকে এমডি পদে পুনর্নিয়োগ দেওয়ার আবেদন করলে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি তা নাকচ করে দেয়। এরপর ব্যাংকটি তাকে নিয়োগ দিতে আবারও আবেদন করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এনসিসির এমডির পুনর্নিয়োগের আবেদন নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

আপডেট সময় ০৮:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০