ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডাক্তার-নার্সদের বেতন পরিশোধের নির্দেশ স্বাস্থ্যের ডিজির

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনায় সময় সম্মুখযোদ্ধাখ্যাত চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা পরিশোধ করতে বেসরকারি হাসপাতালের মালিকদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ।

বৃহস্পতিবার সকালে করোনা চিকিৎসায় নিয়োজিত হলি ফ্যামিলি হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশের কথা জানান।

দেশে করোনার প্রকোপ শুরুর পর থেকে অনেক নামিদামি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা অনিয়মিত হয়ে পড়ে। যা নিয়ে চিকিৎসকদের ক্ষোভও ছিল। এক পর্যায়ে চিকিৎসকদের সংগঠনগুলোর চাপ এবং দাবির মুখে অনেক হাসপাতালের বেতন-ভাতা স্বাভাবিক হতে শুরু করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক বলেন, করোনা চিকিৎসায় নিয়োজিত যে কয়টি হাসপাতাল তিনি পরিদর্শন করেছেন সেগুলোতে সঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। ধারাবাহিকভাবে সবগুলো করোনা হাসপাতাল পরিদর্শন করবেন বলেও জানান তিনি।

এসময় চিকিৎসা ব্যবস্থা নিয়ে যেসব সমস্যা প্রকট হয়েছে সেগুলো সমাধানের আশ্বাস দেন মহাপরিচালক।

সম্প্রতি নানা বিতর্কের মুখে অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগের পর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি হিসেবে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদকে নিয়োগ দেয়া হয়েছে।

যোগ দিয়ে তিনি বলেছেন, আগে মহামারি মোকাবেলা করা তার কাজ। সঙ্গে স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধেও পদক্ষেপ নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডাক্তার-নার্সদের বেতন পরিশোধের নির্দেশ স্বাস্থ্যের ডিজির

আপডেট সময় ০২:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০