ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রিকেট মাঠে ফিরলো দর্শক

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড বিশ্ব। তিন মাসের মতো ক্রিকেট ছিল না মাঠে। অবশেষে এই মাসের শুরুতে ইংল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট, এবার দর্শকরাও ফিরলেন।

সাউদাম্পটনের এইজেস বোলে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পর; ওভালে সারে ও মিডলসেক্সের কাউন্টির প্রীতি ম্যাচ দিয়ে গ্যালারিতে ফিরলো দর্শক। দুই দিনের ম্যাচের প্রথম দিনে রবিবার মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয় ১ হাজার দর্শককে। দ্বিতীয় দিনেও থাকছে সমান সংখ্যক দর্শক।

স্টেডিয়াম কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সাড়ে পঁচিশ হাজার আসন ধারণক্ষমতার গ্যালারিতে থাকতে পারবেন মাত্র এক হাজার জন। এজন্য ফোনে টিকিট নিশ্চিত করতে বলা হয়েছে। এ সিদ্ধান্তের প্রথম ঘণ্টার মধ্যে দশ হাজার ফোন কল আসে কর্তৃপক্ষের কাছে। সেখান থেকে ভাগ্যবান এক হাজার জন মাঠে বসে উপভোগ করলেন ক্রিকেট। গত মার্চের পর প্রথমবার মাঠে প্রবেশের সুযোগ পেয়ে এমনই হইচই পড়েছে বলে জানিয়েছেন সারের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড।

তবে এদিন মাত্র দুটি স্ট্যান্ডে ছিল দর্শক। দুই স্ট্যান্ডের মাঝে ফাঁকা রাখা হয়েছিল। এমনকি এক সারি ফাঁকা রেখে আরেকটিতে দর্শক বসানো হয়েছে। এক সারিতেও প্রতি দর্শক বসেছেন দুটি আসন ব্যবধান রেখে। যারা কেবল পরিবার নিয়ে খেলা দেখেছেন, তাদের অনুমতি ছিল সর্বোচ্চ ছয় জন একসঙ্গে বসার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্রিকেট মাঠে ফিরলো দর্শক

আপডেট সময় ০৯:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০