ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

এক-দুই মাস কাজের পর মূল্যায়ন করবেন: স্বাস্থ্যের ডিজি

আকাশ জাতীয় ডেস্ক: 

কাজে যোগদানের একদিন পর স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য দায়িত্ব নেয়া মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, তার প্রথম কাজ মহামারি সামাল দেয়া। এরপর দুর্নীতি দূর করতে কাজ করবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার অনলাইনে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা এক মাস দুই মাস দেখেন আমরা কাজ করি, তারপর মূল্যায়ন করবেন। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই আস্থা ফেরাতে পারব। এজন্য সবার সহযোগিতা চাই।’

দুর্নীতি কমানো নাকি মহামারি দূর করা-কোনটাকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করবেন এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যের ডিজি বলেন, ‘আমার প্রথম কাজ হবে মহামারি সামাল দেয়া। কারণ আগে তো বাঁচি, তারপর অন্যকিছু। বাঁচলে দুর্নীতি দূর করতে কাজ করা যাবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘আমি সবেমাত্র দায়িত্ব নিয়েছি। এখানকার বিষয়ে বলতে পারব না। তবে আমরা চিকিৎসকরা করোনার মধ্যে মানুষের সেবা দেয়ার শতভাগ চেষ্টা করেছি। করোনার শুরুতে সবার এ ভাইরাস সম্পর্কে সুষ্ঠু ধারণা ছিল না, তাই সবারই ভয় ছিল। কিন্তু এখন অনেকটা কেটে গিয়েছে।’

মহাপরিচালক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা রেখে তাকে প্রতিষ্ঠানটির দায়িত্ব দিয়েছেন সবাইকে সঙ্গে নিয়ে তিনি সেই আস্থার প্রতিদান দিতে চান।

গত বৃহস্পতিবার সাবেক মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করার পর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান ডা. ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। রবিবার তিনি স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

এক-দুই মাস কাজের পর মূল্যায়ন করবেন: স্বাস্থ্যের ডিজি

আপডেট সময় ০৭:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০