ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিটি ব্যাংকের এমডি করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

বেসরকারি খাতের দি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) ব্যাংক সূ‌ত্র এই তথ্য ‌নি‌শ্চিত ক‌রে।

মাসরুর আরেফিন জানান, দুদিন ধরে তিনি অসুস্থ। জ্বর ও কাশিতে ভুগছেন। কোভিড-১৯ এর কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে। বাসায় বিশ্রামে আছেন।

মাসরুর আরেফিন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনেকে তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।

মাসরুর আরেফিন ২০০৭ সালে রিটেইল ব্যাংকিংয়ের প্রধান হিসেবে সিটি ব্যাংকে যোগ দেন। তিনি এই ব্যাংকের প্রধান পরিচালন কর্মকর্তা ও প্রধান যোগাযোগ কর্মকর্তা হিসেবেও কাজ করেন। বর্তমানে তিনি ব্যাংকের মালয়েশিয়ার সাবসিডিয়ারি রেমিট্যান্স প্রতিষ্ঠান ও ব্যাংকটির মার্চেন্ট ব্যাংক সাবসিডিয়ারির পরিচালক হিসেবে নিয়োজিত।

জানা গেছে, প্রাণঘাতী করোনায় দি সিটি ব্যাংকের তিনজন কর্মকর্তা মারা গেছেন। তা‌দের ম‌ধ্যে গত ২৬ এপ্রিল ব্যাংকটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মুজতবা শাহরিয়ার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর গত ১২ মে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যাংকের প্রধান কার্যালয়ে সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক কর্মকর্তা মারা যান বলে ব্যাংক সূত্র জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিটি ব্যাংকের এমডি করোনায় আক্রান্ত

আপডেট সময় ১০:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০