ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেপথ্য কারিগর জয়: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে নিজ বাসভবনে “সজিব ওয়াজেদ জয়-সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি” গ্রন্থটির মোড়ক উন্মোচন করেছেন।

এসময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেপথ্য কারিগর সজিব ওয়াজেদ জয়। তিনি প্রযুক্তির সহায়তায় বিস্ময়কর সাফল্য দেখিয়েছেন বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

কাদের আরো বলেন, করোনার এই মহামারিতে দেশের চলমান উন্নয়নে কিছুটা বাধা সৃষ্টি হলেও শেখ হাসিনা নেতৃত্বের আসনে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির বর্ণিল দিগন্তে। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন সার্বভৌম পতাকা, তিনি বাংলাদেশের স্বাধীনতার রোল মডেল এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন ও অর্জনের বিশ্বব্যাপী স্বীকৃতি। শেখ হাসিনার নেতৃত্বের কারিশমা আর আইসিটির সক্ষমতার রুপকার সজীব ওয়াজেদ জয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রযুক্তির অব্যাহত উন্নতির কল্যাণে এটাই বদলে যাওয়া বাংলাদেশ।

আগামীকাল (২৭ জুলাই) সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে- ‘ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক; নিঃশব্দে ঘটে যাওয়া আইসিটি বিপ্লবের স্থপতি, কোটি তরুণের স্বপ্নসারথি’ বলে জয়ের প্রশংসা করেন সেতুমন্ত্রী।

আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সজিব ওয়াজেদ জয়ের ভিশন, মিশন ও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই হচ্ছে এই বইটি প্রকাশের মূল উদ্দেশ্য।

এসময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী এবং গ্রন্থটির প্রকাশক জোনায়েদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ও গ্রন্থটির সম্পাদক আশরাফুল আলম খোকন এবং জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী ইয়াসিন কবির জয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেপথ্য কারিগর জয়: কাদের

আপডেট সময় ০৩:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০