ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার চাঁদ ও মঙ্গলগ্রহে পরমাণু কেন্দ্র তৈরি করছে আমেরিকা!

আকাশ আইসিটি ডেস্ক : 

মার্কিন যুক্তরাষ্ট্র এবার চাঁদ ও মঙ্গলগ্রহে পরমাণু কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে। পৃথিবীর বাইরে ভিনগ্রহে পরমাণু চুল্লি গড়ার তোড়জোড় শুরু করেছে আমেরিকা। সেই পরিকল্পনা মতো বেসরকারি সংস্থার থেকে আইডিয়া চাওয়া হয়েছে৷

চাঁদ ও মঙ্গলগ্রহে দীর্ঘমেয়াদি গবেষণা চালিয়ে যাওয়ার লক্ষেই ওই দুই জায়গায় পরমাণু শক্তি কেন্দ্র গড়তে চাইছে আমেরিকা। এরই মধ্যে মার্কিন ডিপার্টমেন্ট অব এনার্জি বিভিন্ন বেসরকারি সংস্থার থেকে আইডিয়া চেয়েছে, কিভাবে এটা করা যেতে পারে।

আমেরিকা চাইছে চাঁদ ও মঙ্গলগ্রহে ফিসন সারফেস পাওয়ার সিস্টেম গড়ে তুলতে, যাতে মানুষ দীর্ঘদিন সেখানে থেকে গবেষণা চালাতে পারে৷

মার্কিন পরমাণু গবেষণা কেন্দ্র ইদাহো ন্যাশনাল ল্যাবরেটরি, এনার্জি ডিপার্টমেন্ট ও নাসা মিলে কিভাবে চাঁদ ও মঙ্গলগ্রহে নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করা যায়, সে বিষয়ে গবেষণা চালাচ্ছে৷ এমন রিঅ্যাক্টর তৈরি করার কথা ভাবা হচ্ছে, যা ঠান্ডা করার জন্য পানির প্রয়োজন হবে না৷ পৃথিবীতে প্রায় সব পরমাণু চুল্লিই পানির দ্বারা ঠান্ডা করার সিস্টেমে তৈরি।

পরিকল্পনাটি দুটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথমে পরমাণু চুল্লিটির ডিজাইন করা৷ দ্বিতীয় পর্যায়ে একটি টেস্ট রিঅ্যাক্টর বা চুল্লি তৈরি করা। দ্বিতীয় চুল্লিটি চাঁদে পাঠানো হবে মহাকাশযানে। মহাকাশযানটির ল্যান্ডার ওই পরমাণু চুল্লিটি চাঁদে বয়ে নিয়ে গিয়ে স্থাপন করে আসবে। একইভাবে মঙ্গলগ্রহেও পরমাণু চুল্লি স্থাপন করা হবে।

মূলত, ২০২৬ সালের মধ্যে আমেরিকার লক্ষ্য, একটি পরমাণু চুল্লি, মহাকাশ যান ও ল্যান্ডার চাঁদে পৌঁছে দেওয়া। অন্তত ১০ কিলোওয়াট বিদ্যুত্‍ উত্‍পাদন করতে পারবে এমন রিঅ্যাক্টর তৈরি করে চাঁদে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

এবার চাঁদ ও মঙ্গলগ্রহে পরমাণু কেন্দ্র তৈরি করছে আমেরিকা!

আপডেট সময় ১১:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০