ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মোরেলগঞ্জে গৃহবধূর মাথা ন্যাড়া করে দিলো স্বামী-শ্বাশুড়ি

আকাশ জাতীয় ডেস্ক: 

বাগেরহাটের মোরেলগঞ্জে এক গৃহবধূকে মারধ্র শেষে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার বিচার বিচার পেতে গতকাল শুক্রবার রাতে স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা গৃহিনী সুরমা বেগম (২২)।

এ ঘটনা সম্পর্কে জিউধরা গ্রামের দরিদ্র কৃষক মিজানুর মৃধার মেয়ে সুরমা বেগম বলেন, এক বছর পূর্বে তার বিয়ে হয় পাশ্ববর্তী ডুমুরিয়া গ্রামের মোশারেফ শেখের ছেলে রাজিব শেখ (৩২)-এর সাথে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় নগদ টাকার জন্য সুরমার ওপর নির্যাতন চালাতো স্বামীসহ পরিবারের অপর সদস্যরাও।

সর্বশেষ, গত ১৯ জুলাই রাতে সুরমাকে মারধর করে মাথার চুল ন্যাড়া করে একটি কক্ষে আটকে রাখে। সেখান থেকে কৌশলে পালিয়ে পিতাকে সাথে নিয়ে গতকাল শুক্রবার থানায় হাজির হয়ে স্বামী, শ্বাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। থানায় অভিযোগ দায়ের হয়েছে এ খবর জানতে পেরে রাজীব মৃধার ঘরে তালা ঝুলিয়ে সকলে পালিয়ে গেছে বলে জানা গেছে।

এ বিষয়ে আজ শনিবার থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাইয়ের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোরেলগঞ্জে গৃহবধূর মাথা ন্যাড়া করে দিলো স্বামী-শ্বাশুড়ি

আপডেট সময় ০৫:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০