ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ‘অগ্রহণযোগ্য’: তেদ্রোস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

স্বাতন্ত্র্য ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর করা মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

যুক্তরাজ্য সফরকালে পম্পেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানকে ‘চীনের কেনা লোক’ বলেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমে খবর বের হওয়ার পর গেব্রিয়েসুস এই প্রতিক্রিয়া জানালেন।

জেনেভায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পম্পেওর ঐ মন্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে গেব্রিয়েসুস বলেন, ‘তার (পম্পেও) মন্তব্য সঠিক নয়। তা মেনেও নেওয়া যায় না। এমন কথা ভিত্তিহীন।’
তিনি বলেন, ‘আমাদের এই পুরো সংস্থা একটি দিকেই মনোনিবেশ করেছে, আর তা হচ্ছে মানুষের জীবন বাঁচানো। এ সমস্ত মন্তব্যে ডব্লিউএইচও এই কাজে মনোযোগ হারাবে না। আন্তর্জাতিক সম্প্রদায় মনোযোগ হারাক তাও আমরা চাই না।’

করোনা ভাইরাসের এই চলমান সংকটে ‘মহামারির রাজনীতিকরণই’ সবচেয়ে বড় হুমকি বলেও গেব্রিয়েসুস সতর্ক করে দেন। তিনি বলেন, ‘কোভিড-১৯ কোনো সীমানা, আদর্শ কিংবা রাজনৈতিক দল মানে না। তাই রাজনীতিকে এখন কোয়ারেন্টাইনে রাখা উচিত।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ‘অগ্রহণযোগ্য’: তেদ্রোস

আপডেট সময় ১২:৩১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০