ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার সঙ্গে লড়ছেন চিত্রনায়িকা পপি

আকাশ বিনোদন ডেস্ক :

চিত্রনায়িকা পপি ১৫ দিন ধরে করোনার সাথে লড়ছেন। তিনি খুলনার নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিচ্ছেন।

আজ শুক্রবার রাত সাড়ে ১০টায় মুঠোফোনে পপি বলেন, এখন শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। দুপুরে ভীষণ দুর্বলতা দেখা দিয়েছিল, ভয় পেয়েছিলাম। এখন অনেকটা বেটার। জ্বর নেই। গলাব্যথা ও কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট আছে। তবে স্বাদ ও ঘ্রাণ এখনো ফিরেনি।

তিনি বলেন, এই কদিনে প্রচুর পরিমাণে গরম পানির ভাপ নিয়েছেন ও গরম পানির টোটকা পান করছেন।
আগামী সপ্তাহে তিনি দ্বিতীয়বার করোনা টেস্ট করবেন। প্রথম টেস্ট খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করিয়েছিলেন। সেখানের পজিটিভ ধরা পড়ে।

এখনও হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না জানিয়ে পপি বলেন, করোনামুক্ত হয়ে আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এবং সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে পারি এজন্য দেশাবাসীর কাছে দোয়া চাই।

আক্রান্ত হওয়ার বিষয়ে পপি বলেন, করোনা শুরু থেকেই সজাগ ছিলাম। অনেকটা সেফটি ম্যান্টেইন করে রাতের বেলায় কয়েক দফায় খুলনার অসচ্ছল মানুষদের ত্রাণ বিতরণ করেছি। হয়তো সেখান থেকে কিছু একটা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার সঙ্গে লড়ছেন চিত্রনায়িকা পপি

আপডেট সময় ১০:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০