ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

ফার্মেসিতে অভিযান; বাইরে ওরস্যালাইন, ভেতরে ভায়াগ্রা!

আকাশ জাতীয় ডেস্ক:  

চট্টগ্রাম নগরের ওষুধের পাইকারি বাজার খ্যাত হাজারী গলির মেসার্স লুনা ফার্মেসি। এ ফার্মেসির আউটলেটে প্রদর্শন করে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র ওরস্যালাইন। এ ছাড়া আর কোনো ওষুধই নেই। কিন্তু গোডাউন তল্লাশি করলে পাওয়া যায়, বেনামি অনুমোদনহীন, বিদেশি ও যৌন উত্তেজক নানা ওষুধ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান অভিযান পরিচালনা করে এ ফার্মেসি থেকে ১৪৯ ধরনের ওষুধ জব্দ ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে মেসার্স লুনা ফার্মেসির মালিক কানু নন্দি বিদেশী অনুমোদনহীন ওষুধ বিক্রির কথা স্বীকার করেন। অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-৭ এর সহকারি পরিচালক নুরুল আবছার ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, ‘হাজারী গলির মেসার্স লুনা ফার্মেসির আউটলেটে দেখা গেছে কেবল ওরস্যালাইন। কিন্তু ভেতরে গোডাইনে তল্লাশি করে বেনামি অনুমোদনহীন, বিদেশি ও যৌন উত্তেজক ওষুধ ভায়াগ্রাসহ বিপুল পরিমাণ ওষুধ পাওয়া যায়। ফার্মেসির মালিক অবৈধ ওষুধ বিক্রির কথা স্বীকারও করেছেন। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ এবং ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া ফার্মেসির মালিক ভবিষ্যতে এমন অপরাধ আর না করার মুচলেকা দেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

ফার্মেসিতে অভিযান; বাইরে ওরস্যালাইন, ভেতরে ভায়াগ্রা!

আপডেট সময় ১১:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০