ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রেমিকার বাবার হাতে খুন নাকি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু খায়রুলের?

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় খায়রুল নামের এক যুবকের মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পরিবার বলছে খুন, ময়নাতদন্তের রিপোর্ট বিদ্যুতায়িত হয়ে মৃত্যু। প্রেমিকার বাবাই পরিকল্পিতভাবে হত্যা করেছে দাবি করে মামলা করেছেন খায়রুলের বাবা। খায়রুলের মৃত্যুর পর থেকে অভিযুক্ত পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। পুলিশ বলছে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

খায়রুলের বাবা আব্দুল কুদ্দুস বলেন, এই যে আমার ছেলে চলে গেছে, আর তো ফেরত আসবে না। আমি আমার ছেলের হত্যাকারীর শাস্তি চাই।

মাইলস্টোন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজনিন আহম্মেদ নিথীর সাথে পাঁচ বছরের প্রেমের সম্পর্ক খায়রুলের। ২০ জুন বিকেলে নিথীর ফোন পেয়ে রাজধানীর উত্তর বাড্ডার রসুলবাগের বাসায় যান তিনি। রাতেই দগ্ধ খায়রুলকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তিনদিন পর তার মৃত্যু হয়।

ময়নাতদন্ত রিপোর্ট বলছে, বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় খায়রুলের। তবে নিথির তিনতলা বাসার পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের তারের শকে মৃত্যু হওয়ার কথা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আহত খায়রুল নিজেই টিনের চাল বেয়ে নেমে আসেন। জানান বাঁচার আকুতি।

গত ২৪ জুলাই খায়রুলের মৃত্যুর পর থেকেই নিখোঁজ নিথির বাবাসহ পুরো পরিবার। খাইরুলের এক বন্ধু জানিয়েছেন, খায়রুলকে ফোন করে বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এর পরই পুরো পরিবারই পালিয়েছে।

খাইরুলের মৃত্যুর ঘটনায় ১ জুলাই বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন আব্দুল কুদ্দুস। পুলিশ বলছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

গুলশান থানার উপ-কমিশনার সুদীপ কুমার বলেন, নিথীর বাবা-মা যে বাসায় তা টের পেয়ে পালাতে গিয়ে বৈদ্যুতিক ভোল্টেজে পড়ে যায় খায়রুল। এ ঘটনার সুরাহা চান মৃতের পরিবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

প্রেমিকার বাবার হাতে খুন নাকি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু খায়রুলের?

আপডেট সময় ০১:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০